
রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কারাতে টিমের মোট ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ ও জাতীয় কারাতে রেফারি এবং রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার (ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান, বিকেএফ রেজি. নং-২৭০) বেল্ট পরীক্ষাটি পরিচালনা করেন।
পরীক্ষা পরিচালনায় তাঁকে সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো. আসতাক আহাদ খান রোমেল, মো. ফরিদ হোসেন, মোসা. ফাতেমা, মো. রুবেল খান ও মো. শাহিনুরুল ইসলাম শাহিন।
বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে মো. রুবেল খান ও নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এছাড়া একজন শিক্ষার্থী ব্রাউন বেল্টের ১ম কিউ অর্জন করেন।
বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষা শিক্ষার্থীদের কারাতে দক্ষতা উন্নয়ন ও খেলাধুলায় আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
রাজশাহী শিক্ষা বোর্ড আয়োজিত কারাতে বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এ সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার ও আইন কর্মকর্তা মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার মো. হাসান আলীসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষণে সফল শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাসহ দেশের সর্বশেষ খবর জানতে যুক্ত থাকুন দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গে। কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে নোটিফিকেশন পৌঁছে যাবে।
রাজশাহী শিক্ষা বোর্ড কারাতে টিমের বেল্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়?
রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেল্ট পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন?
বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের মোট ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
কারাতে বেল্ট পরীক্ষা কে পরিচালনা করেন?
বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ ও জাতীয় কারাতে রেফারি এবং বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার পরীক্ষাটি পরিচালনা করেন।
বেল্ট পরীক্ষায় কারা ব্ল্যাক বেল্ট অর্জন করেন?
মো. রুবেল খান ও নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এছাড়া একজন শিক্ষার্থী ব্রাউন বেল্ট ১ম কিউ অর্জন করেন।
বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন?\
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
উপসংহার
রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদ বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে। ভবিষ্যতেও রাজশাহী শিক্ষা বোর্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।





